ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দাবি পরিবারের

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধির আত্মহত্যা

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 53

রিধিকা রিধি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ৬টার দিকে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ দেখতে পায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, রিধিকার সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওসি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাবি পরিবারের

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধির আত্মহত্যা

সর্বশেষ আপডেট ০৬:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬