নরসিংদী রেলস্টেশনে নিহত পরিবারকে প্রশাসনের সহায়তা
- সর্বশেষ আপডেট ০৭:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 14
নরসিংদী রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সাথী বেগম ও তার ১৮ মাস বয়সী শিশু সন্তানের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সাথী বেগম (২৭) ও তার শিশু সন্তান সাফওয়ান ওরফে হাসেন এই দুর্ঘটনায় প্রাণ হারান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সাথী বেগম ছিলেন সুজন মিয়ার স্ত্রী। দুর্ঘটনার পর পরিবারটি চরম সংকটে পড়ে।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। এ সময় নিহতদের পরিবার প্রধান সুজন মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। তারা মা ও শিশুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং রেলস্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।






























