ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাদির ভূমিকায় শ্রাবন্তী চ্যাটার্জি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 137

শ্রাবন্তী চ্যাটার্জি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার দর্শকদের সামনে নতুন রূপে ধরা দিতে চলেছেন। বাস্তব জীবনে সন্তানদের মা হলেও, পর্দায় তিনি আগেও একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি অভিনয় করবেন এক ওয়েব সিরিজে ঠাকুর মা, অর্থাৎ দাদির ভূমিকায়।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ জানিয়েছে, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে নতুন ওয়েব সিরিজটির শুটিং। সিরিজটি পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী।

গল্পের পটভূমি বাংলার এক বনেদি পরিবার। একটি বিয়েকে ঘিরে ধীরে ধীরে জমে ওঠে রহস্য। সেই রহস্যের সমাধানের দায়িত্ব পালন করবেন পরিবারের ঠাকুর মা। দাদির ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী।

ঘোষণার পরই ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠাকুমা ও নাতনির দুরন্ত জুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে। তবে নাতনির চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, নাতনির চরিত্রে থাকতে পারেন দিব্যাণী মণ্ডল। তিনি ছোট পর্দার পরিচিত মুখ। ‘ফুলকি’ ধারাবাহিকের পর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন, যার শুটিং ইতিমধ্যেই শেষ। এবার তাকে ওয়েব সিরিজে দেখা যাবে।

টলিপাড়ায় আলোচনায় রয়েছে শ্রাবন্তী ও দিব্যাণীর মুখের মিল নিয়েও। অনেকেই মনে করছেন, দাদি-নাতনির চরিত্রে এই সাদৃশ্য পর্দায় রসায়নকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে।

শ্রাবন্তী নতুন চরিত্র নিয়ে বলেন,

“নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হচ্ছি। এবার ঠাকুমার চরিত্রে। গ্র্যান্ডচাইল্ডের সঙ্গে রহস্য সমাধান করব।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাদির ভূমিকায় শ্রাবন্তী চ্যাটার্জি

সর্বশেষ আপডেট ০৪:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬