ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরাইলের হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচন স্থগিত করেছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 8

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান সম্প্রসারণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধসহ নতুন পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান জোরদারের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার দেশটির সংবাদমাধ্যম তাসনিম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লেবানন ও গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান বন্ধ রাখবে তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই নীতিতে কাজ করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কোনো একটি ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তা সব ফ্রন্টেই যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। এর পরিণতির দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই বহন করতে হবে।

তাসনিম আরও জানিয়েছে, ইরান ও তাদের মিত্রদের নিয়ে গঠিত ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ এবং বাব আল-মান্দেব প্রণালিসহ অন্যান্য কৌশলগত এলাকায় চাপ বাড়ানোর পরিকল্পনা করছে। এ খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলারের বেশি বেড়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনও সমঝোতায় পৌঁছাতে চায়। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বারবার অবস্থান পরিবর্তন করছে এবং নতুন নতুন শর্ত দিচ্ছে, যা আলোচনা দীর্ঘায়িত করছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে, আর ইরানও মার্কিন বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লেবাননে ইসরাইলের হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচন স্থগিত করেছে ইরান

সর্বশেষ আপডেট ১০:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬