রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব কঙ্গনার
- সর্বশেষ আপডেট ০১:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 6
ভারতের রাজনৈতিক অঙ্গনে যখন একদিকে চলছে ভোট গণনা, অন্যদিকে বিভিন্ন রাজ্যে বাড়ছে উত্তেজনা- ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাউত।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে, কঙ্গনা নাকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে এই দাবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও বিভ্রান্তি।
ভাইরাল ওই পোস্টে বলা হয়, কঙ্গনা শর্ত দিয়েছেন- রাহুল গান্ধীকে আগে বিজেপিতে যোগ দিতে হবে। এবং যদি তিনি সেই শর্ত পূরণ করেন, তাহলে পরদিনই বিয়ের জন্য রাজি হবেন কঙ্গনা।
এই তথ্য ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বিষয়টিকে ব্যঙ্গ বা মজার কনটেন্ট হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গুজবও হতে পারে।
তবে এখন পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করেনি কোনো নির্ভরযোগ্য সূত্র। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, কঙ্গনা রানাউত বরাবরই রাজনৈতিক মন্তব্য ও বিতর্কিত বক্তব্যের কারণে আলোচনায় থাকেন। কংগ্রেস নেতৃত্ব ও বিশেষ করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তার একাধিক সমালোচনামূলক মন্তব্য অতীতেও বিতর্ক সৃষ্টি করেছে।
বর্তমান ঘটনাটিও সেই ধারাবাহিক অনলাইন বিতর্কেরই অংশ হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক।































