চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 27
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ জুলাই এফডিসিতে ভোটের মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের নেতৃত্ব বেছে নেবেন চলচ্চিত্র শিল্পীরা।
সোমবার শিল্পী সমিতির জরুরি সভায় নির্বাচনের দিন চূড়ান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান সভাপতি মিশা সওদাগর। তিনি জানান, সমিতির মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনের ঘোষণা আসতেই এফডিসিতে শুরু হয়েছে নতুন আলোচনা ও সমীকরণ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একসঙ্গে লড়ার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে আলাদা প্যানেলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী।
গত ২৪ এপ্রিল মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন নির্বাচন নিয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে ভোটের দিন ঘোষণা করা হলো।





































