ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মা, তোমরা ভয় পেয়ো না; ডিবি হেফাজতে জ্যোতিকা জ্যোতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 118

ডিবি হেফাজতে জ্যোতিকা জ্যোতি

‘বাবা-মা, তোমরা ভয় পেয়ো না’ রাজধানীর উত্তরায় নিজ বাসায় ডিবি পুলিশের অভিযানের সময় ফেসবুক লাইভে এসে পরিবারের উদ্দেশে এ কথা বলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বুধবার দিবাগত রাতে পুলিশের উপস্থিতিতে একাধিকবার লাইভে এসে কান্নাকাটিও করেন তিনি। পরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

বর্তমানে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১টার পর রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনে জ্যোতিকা জ্যোতির ফ্ল্যাটের সামনে অবস্থান নেন ডিবি সদস্যরা। এ সময় অভিনেত্রী একাধিকবার ফেসবুক লাইভে এসে তাঁকে বিনা ওয়ারেন্টে আটক করতে পুলিশ এসেছে বলে দাবি করেন। প্রায় ৫০ মিনিট ধরে পুলিশের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা চলে।

একপর্যায়ে দরজা না খোলায় ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস কবীরের নেতৃত্বে পুলিশ সদস্যরা দরজা ভেঙে বাসায় প্রবেশ করেন। পরে ভোররাত পৌনে ৩টার দিকে তাঁকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবীর জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততা এবং বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে নির্দিষ্ট কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করার পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগে আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। ওই সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথিত কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

এর পরিপ্রেক্ষিতে সহকর্মীদের প্রতিবাদের মুখে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এ ছাড়া ২০২৫ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ে। সেই তালিকায়ও জ্যোতিকা জ্যোতির নাম ছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাবা-মা, তোমরা ভয় পেয়ো না; ডিবি হেফাজতে জ্যোতিকা জ্যোতি

সর্বশেষ আপডেট ১২:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬