ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় এসে আটক ভুয়া সহকারী জজ মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০১:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 173

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে পুলিশের সহযোগিতা নিতে আসা এক প্রতারক ধরা পড়েছে। অভিযুক্ত সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী একজন নারীসহ থানায় প্রবেশ করেন এবং রাত যাপনের জন্য পুলিশী পাহারার ব্যবস্থা চেয়েছিলেন। তবে তার আচরণে অসংগতি লক্ষ্য করে পুলিশ পরিচয় যাচাই করলে প্রকাশ্যে আসে, তিনি আসলে কোনো বিচারক নন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক দশটার দিকে পাবনার ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে।

পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান মমিন জানান, ভুয়া জজের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ার পর তাৎক্ষণিকভাবে পরিচয় যাচাই করা হয়। পুলিশ নিশ্চিত হয়, তিনি প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। ঘটনার সময় সঙ্গে থাকা নারী দ্রুত স্থান ত্যাগ করেন।

প্রতারক আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন, তবে নৈতিক অসঙ্গতির কারণে চাকরি হারিয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

থানায় এসে আটক ভুয়া সহকারী জজ মোহাম্মদ আলী

সর্বশেষ আপডেট ০১:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬