ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি ভাঙলে যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙ্গা জবাব দেবে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 21

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে ইরান তা মেনে নেবে না এবং কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি লঙ্ঘন, অসৎ আচরণ বা অতিরিক্ত দাবি মেনে নেওয়া হবে না। এমন পরিস্থিতিতে ইরান ‘চূর্ণকারী জবাব’ দিতে প্রস্তুত।

গালিবাফ আরও দাবি করেন, যুদ্ধের সময় প্রতিপক্ষ আগেও কঠিন প্রতিক্রিয়ার মুখে পড়েছে। ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ নেওয়া হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত নিয়ে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুর্গেনস্টকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈঠকটি আপাতত হচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননের চলমান পরিস্থিতি এবং ইসরায়েলি সামরিক অভিযানের কারণে প্রযুক্তিগত আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে দেরি করছে ইরান।

গত বুধবার স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গালিবাফ বলেন, তেহরানের ‘রেড লাইন’ মেনেই যেকোনো আলোচনা হতে হবে। তার মতে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হওয়া আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

এদিকে চুক্তির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ বাড়ায় মধ্যস্থতাকারী দেশগুলো নতুন বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চুক্তি ভাঙলে যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙ্গা জবাব দেবে ইরান

সর্বশেষ আপডেট ০৯:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬