ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে ঢুকতে লাগবে ইরানের অনুমতি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 8

হরমুজ প্রণালিতে প্রবেশের আগে সব জাহাজকে বাধ্যতামূলকভাবে অনুমতি নিতে হবে বলে নতুন নির্দেশনা জারি করেছে ইরান।

পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) জানিয়েছে, প্রণালিতে প্রবেশের অন্তত ৪৮ ঘণ্টা আগে জাহাজ পরিচালনাকারীদের ওয়েবসাইট বা সরকারি ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনে জাহাজের সঠিক যোগাযোগ তথ্যও দিতে হবে।

কর্তৃপক্ষ বলেছে, সময়মতো আবেদন না করলে জাহাজের প্রবেশ বা প্রস্থান প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। এছাড়া নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে আগেই তাদের চলাচলের পথ ও সময়সূচি সমন্বয় করতে হবে। কারণ, ওই এলাকায় এখনো মাইন বা বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, চুক্তির আওতায় নির্ধারিত ৬০ দিনের মধ্যে নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশগত সেবার জন্য জাহাজ মালিকদের কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট বীমা ব্যয়ও বহন করবে ইরান সরকার।

তবে নতুন নিয়ম না মানলে এর সম্পূর্ণ দায় জাহাজ মালিকদেরই নিতে হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এ নির্দেশনা জারি করা হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজ প্রণালিতে ঢুকতে লাগবে ইরানের অনুমতি

সর্বশেষ আপডেট ০৮:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬