ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 9

শুক্রবার ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক–বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, একজন আত্মবিশ্বাসী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যশিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ জরুরি।

তিনি জানান, সরকারের শিক্ষানীতিতে এখন পাঠ্যক্রমে খেলাধুলা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চতুর্থ শ্রেণি থেকে পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে এবং মাদকাসক্তি ও মোবাইল আসক্তির মতো সামাজিক সমস্যা কমাতে ভূমিকা রাখতে পারে।

তিনি উল্লেখ করেন, এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশের প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। তাঁর মতে, এটি আকার ও অংশগ্রহণের দিক থেকে একটি বড় আয়োজন।

শেষে তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের ক্রীড়া ও জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬