ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে গণআন্দোলনের ডাক নীলফামারীতে

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 8

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশ নেন।

শুক্রবার (১৯ জুন ২০২৬) জুমার নামাজের পর সংগলশী দক্ষিণ বালাপাড়া ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর আহসান হাবিব, নীলফামারী থানার মো. জিয়াউর রহমান জিয়া এবং বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি।

সভায় বক্তারা বলেন, মাদক রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, সামাজিক সচেতনতা জরুরি। তারা নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিল থেকে মাদকবিরোধী কঠোর অবস্থানের আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদকের বিরুদ্ধে গণআন্দোলনের ডাক নীলফামারীতে

সর্বশেষ আপডেট ০৭:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬