ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

আলোচনার পর অবশেষে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দিনভর ভোটগ্রহণ শেষে নতুন নেতৃত্ব পেলেন চলচ্চিত্রের শিল্পীরা। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিবা সানু, আর সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। জুমার নামাজের জন্য এক ঘণ্টা বিরতির পর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট। শনিবার (৪ জুলাই) ভোরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

২০২৬-২০২৮ মেয়াদের এই নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন শিবা সানু। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয় চৌধুরী নির্বাচিত হন।

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক। ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৮০ জন, যা মোট ভোটারের প্রায় ৮৪ শতাংশ। এর মধ্যে ৪১৬টি ভোট বৈধ এবং ৬৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

সহ-সভাপতির দুটি পদে বিজয়ী হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা পেয়েছেন ২১৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সুব্রত। তিনি প্রতিদ্বন্দ্বী রিনা খানকে পরাজিত করেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট, কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের ১১টি সদস্য পদের মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু।

এছাড়া কার্যকরী পরিষদের অন্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

নতুন কমিটির হাতে আগামী দুই বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব থাকবে। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীরা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, শিল্পীদের অধিকার রক্ষা এবং সমিতিকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী

সর্বশেষ আপডেট ০১:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬