ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে পুকুর নিয়ে সংঘর্ষ, আহত তিন

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ১২:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 10

হামলায় আহত গর্ভবতী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

ভোলার চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক গর্ভবতী নারীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইব্রাহিম খলিল মুন্সি (৪০), তার গর্ভবতী স্ত্রী সালমা বেগম (২৮) এবং বড় ভাইয়ের স্ত্রী আরজু বেগম (৩৫)। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সির অভিযোগ, বাড়ির পাশের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি ও পুকুরে তারা মাছ চাষ করে আসছেন। শনিবার সকালে স্থানীয় কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজী, নুরুদ্দিন, নাসির, রুবেল, হারুনসহ অন্তত ১২ জন ওই পুকুর দখল করে মাছ ছাড়ার চেষ্টা করেন।

তিনি দাবি করেন, এতে বাধা দিলে প্রতিপক্ষ দা, সেঁনি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তাকে, তার গর্ভবতী স্ত্রী এবং বড় ভাইয়ের স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ইব্রাহিম খলিল আরও অভিযোগ করেন, জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তা অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। পাশাপাশি তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামাল মেম্বার। তিনি বলেন, “জমিটির মালিকানার বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে পুকুর নিয়ে সংঘর্ষ, আহত তিন

সর্বশেষ আপডেট ১২:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬