ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 17

গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

বিজিবি ও পুলিশের পাশাপাশি র‍্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও টহল।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর একটি টহল শুরু হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে শুরু হওয়া এ টহল রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও অব্যাহত ছিল।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে।

এদিকে নিরাপত্তার কারণে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথই বন্ধ রাখা হয়েছে। কমপ্লেক্স এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি সেখানে আট প্লাটুন আর্মড পুলিশও মোতায়েন করা হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ আপডেট ০১:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬