ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ১২:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসচাপায় নুর ইসলাম (৪৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় প্রথমে সেটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ডপাড়ার মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন নুর ইসলাম। আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি দূরপাল্লার বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বাসটি ও এর চালককে শনাক্ত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সংশ্লিষ্ট বাস ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

সর্বশেষ আপডেট ১২:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬