ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

আমাকে ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন

ইতালির ভেনিসে নিজের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে এসে তিনি জানান, হামলার ঘটনায় মামলা করবেন।

বাঁধন বলেন, ‘আমাকে ভেঙে ফেলা এত সহজ না। এটা হয়তো বুঝতে তাদের সমস্যা হয়েছে।’

অভিনেত্রীর অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে ভেনিসে কয়েকজন প্রবাসী তার ওপর হামলা চালান। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয় বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর ভেনিস পুলিশের সহযোগিতার কথা জানিয়ে বাঁধন বলেন, ফোন করার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসে তাকে সহায়তা করেছে। বাংলাদেশ দূতাবাস থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে উল্লেখ করেন অভিনেত্রী।

হামলার ঘটনার প্রমাণ তার কাছে রয়েছে দাবি করে বাঁধন বলেন, ঘটনার সময় তিনি নিজেই ভিডিও ধারণ করেছিলেন। ওই ভিডিওতে হামলাকারীদের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া হামলাকারীরা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করেছে বলে দাবি করেন বাঁধন। তার ভাষ্য, সেখানে কয়েকজন নিজেদের ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়ে ওই ঘটনার কথা প্রকাশ্যে বলেছে।

বাঁধন আরও বলেন, ঘটনার পর অনেকেই তার সঙ্গে যোগাযোগ করে শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি বর্তমানে ভালো আছেন এবং নিরাপদে রয়েছেন বলেও জানান।

অভিনেত্রী বলেন, ‘আমি ভালো আছি। নিরাপদে আছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না। এটা হয়তো বুঝতে তাদের সমস্যা হয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমাকে ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন

সর্বশেষ আপডেট ০৪:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬