ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাহস থাকলে দেশে আসেন, শেখ হাসিনাকে দুলু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 120

রুহুল কুদ্দুস তালুকদার দুলু

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সাহস থাকলে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নাটোরে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ সভার আয়োজন করে।

শেখ হাসিনার উদ্দেশে দুলু বলেন, ‘আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।’

বিএনপির সঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠার সময় তিনি স্কুলছাত্র ছিলেন। তখন থেকেই দলটির সঙ্গে যুক্ত রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ দেশের মানুষ আজীবন স্মরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

দুলু বলেন, ‘আমি একজন বিএনপির কর্মী, এটাই আমার গর্ব। বিএনপির কর্মী হিসেবেই থেকে মরতে চাই।’

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপিকে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, এসব করেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি; বরং দলটি আরও শক্তিশালী হয়েছে।

খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং তারেক রহমানকে ‘মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতনের’ মাধ্যমে দেশান্তরিত করা হয়েছে বলেও অভিযোগ করেন দুলু।

নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, দলটি সেই প্রত্যাশার প্রতিদান দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুলসহ অনেকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাহস থাকলে দেশে আসেন, শেখ হাসিনাকে দুলু

সর্বশেষ আপডেট ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬