ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা এরশাদ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা এরশাদ

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতের জামিনের আদেশের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিককে জামিন দেন। আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।

গুলশান থানায় দায়ের করা ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ওই মামলায় সাজা পরোয়ানা জারির পর গত ২৫ আগস্ট বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করেন তার আইনজীবীরা। হাইকোর্ট জামিন দেওয়ার পর মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান বিদিশা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা এরশাদ

সর্বশেষ আপডেট ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬