ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে মডেল মসজিদে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:২২:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 73

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা মসজিদের পেছনের জানালার গ্লাস খুলে ভেতরে প্রবেশ করে ৭৬টি পানির টেপকল এবং ৮টি এসির বিদ্যুৎ সংযোগের তার চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাজিতপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আবু বক্কর জানান, গত ১৬ জুন গভীর রাতে দুর্বৃত্তরা মসজিদের পেছনের জানালার গ্লাস খুলে ভেতরে প্রবেশ করে।

পরে তারা মসজিদের বিভিন্ন অজুখানায় স্থাপিত ৭৬টি পানির টেপকল খুলে নিয়ে যায়। একই সঙ্গে মসজিদে স্থাপিত ৮টি এসির বিদ্যুৎ সংযোগের তার কেটে চুরি করে। এতে আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, সকালে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মসজিদে এসে চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় মসজিদের অজুর ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ এ ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় মুসল্লি ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থায়নে নির্মিত মডেল মসজিদে এ ধরনের চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে মডেল মসজিদে দুর্ধর্ষ চুরি

সর্বশেষ আপডেট ০৮:২২:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬