ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজ ফটকে তালা, বাইরে শিবিরের নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 110

কলেজ ফটকে তালা, বাইরে শিবিরের নবীনবরণ

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে কলেজ প্রশাসন। এ অবস্থায় কলেজের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে প্রতীকী নবীনবরণ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কলেজের প্রধান ফটক বন্ধ করে দেয় প্রশাসন। এ সময় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে কলেজের ফটকের সামনে সড়কে একটি ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে প্রতিবাদ সমাবেশ করে শিবিরের নেতাকর্মীরা। একই সঙ্গে সড়কে অবস্থান নিয়ে প্রতীকী নবীনবরণ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। এ ছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে মাওলানা হাবিবুর রহমান কলেজ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। তিনি দাবি করেন, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি দেওয়ার পর কর্মসূচির দিন কলেজ বন্ধ করে প্রধান ফটকে তালা ঝোলানো হয়েছে। তাঁর অভিযোগ, এতে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ প্রকাশ পেয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি তাঁদের পদত্যাগ দাবি করেন বক্তারা।

পরে কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে নবীন শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। সেখানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এদিকে কলেজ ক্যাম্পাসে হঠাৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও প্রধান ফটক বন্ধের কারণ জানতে অধ্যক্ষ ড. মাসরুর উল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলেজ ফটকে তালা, বাইরে শিবিরের নবীনবরণ

সর্বশেষ আপডেট ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬