ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৫:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 13

কক্সবাজারে বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মহাসড়কের খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ঢাকা থেকে কক্সবাজারের দিকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে সারপোকা এলাকার একটি জিপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজারে বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ আপডেট ০৫:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬