ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 20

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে ব্যক্তিগত গাড়ির চালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে।

মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আমিনুর রহমানকে বুধবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।

মামলার অন্য আসামিরা হলেন—সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

মামলার এজাহারে বাদী ওবায়দুর রহমান দাবি করেন, তিনি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলামের সঙ্গে তার পরিবারের যোগাযোগ ছিল। একপর্যায়ে তার ভাগ্নির সঙ্গে সংসদ সদস্যের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহের তীর বাদীর দিকে যায়। ওই বিরোধের জেরে গত ১৪ জুলাই আমিনুর রহমান কৌশলে তাকে বাসার ড্রয়িংরুমে ডেকে নেন। পরে অন্য আসামিদের নিয়ে তাকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে গেলে আহত অবস্থায় তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

বাদীর অভিযোগ, ঘটনার পরও তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সর্বশেষ আপডেট ০৯:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬