ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৩:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 41

এবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

হবিগঞ্জের ঘটনার পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এনসিপির গাড়িবহরের ওপর হামলা চালানো হয়।

এনসিপির অভিযোগ, হামলায় তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দলটির দাবি, হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর দুপুর ২টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

সর্বশেষ আপডেট ০৩:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬