ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্ট মাঠে নামছে জামায়াত জোট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 11

৫ আগস্ট মাঠে নামছে জামায়াত জোট

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর, নির্বাচন কমিশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের অভিযোগের প্রতিবাদ এবং সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, নির্বাচন-পূর্ব সময়ে সরকারি দল জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিল। তারেক রহমানও প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়েছিলেন। জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার এখন সেই রায় বাস্তবায়ন করছে না। এর মাধ্যমে জনগণের দেওয়া প্রতিশ্রুতি ও গণরায়কে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

হামিদুর রহমান আযাদ আরও অভিযোগ করেন, সম্প্রতি নির্বাচন কমিশনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। পাশাপাশি দেশে নতুন করে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে বলেও দাবি করেন তিনি।

এসব ঘটনার প্রতিবাদে আগামী ৫ আগস্ট বুধবার রাজধানীর পল্টনে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বৈঠকে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী এবং বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চানসহ জোটের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩ আগস্ট জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সমাবেশের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এ ছাড়া বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় ১১ দলীয় জোট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ আগস্ট মাঠে নামছে জামায়াত জোট

সর্বশেষ আপডেট ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬