ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 248

নেপালের দক্ষিণাঞ্চলের ভারত সীমান্তবর্তী সুনসারি জেলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (২৬ জুলাই) রাতে সুনসারি জেলার দিওয়ানগঞ্জ গ্রামে একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনার শুরু হয়। শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো ও ধর্মীয় পতাকা টাঙানো নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে ওম প্রকাশ মেহতা ও জয়া প্রকাশ মেহতা নামে দুই ব্যক্তি নিহত হন। ঘটনার পর আশপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সহিংসতার পর সুনসারি, সিরাহা, সারলাহি, পারসা ও জনকপুর জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করে প্রশাসন। এর মধ্যে বৃহস্পতিবার সিরাহা জেলায় কারফিউ অমান্য করে বিক্ষোভ করার সময় গণেশ যাদব নামে আরও একজন গুলিতে নিহত হন।

ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ টেলিভিশনে দেওয়া ভাষণে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সহিংসতার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তি ও জাতীয় ঐক্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এদিকে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সুনসারিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি করে সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নেপালের ২০২১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮১ শতাংশ হিন্দু এবং প্রায় ৫ শতাংশ মুসলিম। পাহাড়ি ও পার্বত্য অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কম হলেও ভারত সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের তেরাই বা মাধেশ এলাকায় তাদের বসবাস বেশি।

এর আগে চলতি বছরের শুরুতে ভারত সীমান্তবর্তী পারসা জেলার বীরগঞ্জে একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল। ওই ঘটনায় কয়েকটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ আপডেট ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬