ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অটোপাসের সুযোগ আর থাকবে না’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 4

নকল করে পাস বা অটোপাসের সুযোগ আর থাকবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, হরতাল-অবরোধ করেও এ অবস্থার পরিবর্তন হবে না।

শুক্রবার (৩১ জুলাই) নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে একটি চিকিৎসাকেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ভবিষ্যতেও এমন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে নকল বা অটোপাসের মাধ্যমে জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ-৫ অর্জনের সুযোগ থাকবে না।

তিনি বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া বড় হওয়া বা চাকরি পাওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘অটোপাসের সুযোগ আর থাকবে না’

সর্বশেষ আপডেট ০৩:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬