ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি কেন্দ্র থাকবে শতভাগ নকলমুক্ত: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 28

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি প্রশ্নফাঁস বা যেকোনো অনিয়মের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে হবে। প্রশ্নফাঁস, নকল বা যেকোনো ধরনের অনিয়মের অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। কেন্দ্রপ্রধানদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বিভিন্ন আইনি জটিলতা ও মামলার কারণে অনেক সময় শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কাজ ব্যাহত হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন পরীক্ষার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এইচএসসি কেন্দ্র থাকবে শতভাগ নকলমুক্ত: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬