ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 132

আগামী ঈদুল ফিতরে ৫ দিনের নির্ধারিত ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এ নিয়ে চিন্তা-ভাবনা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ২১ মার্চ। চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট চার দিন নির্বাহী ছুটি থাকবে।

সেই হিসেবে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এই ছুটি আরও বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রিসভা বিভাগে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২৪ এবং ২৫ মার্চ মঙ্গল ও বুধবার ছুটির চিন্তা-ভাবনা করা হচ্ছে। নতুন করে এ দুদিন ছুটি দিলে ২৬ মার্চ বৃহস্পতিবার, এরপর ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদের ছুটি বাড়তে পারে

সর্বশেষ আপডেট ০২:১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬