ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে কয়দিন ছুটি, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 274

ঈদুল ফিতরে টানা ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে একদিনের ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি ভোগ করবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে।

সরকারিভাবে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। ১৮ মার্চ বুধবার ছুটি নিতে পারলে টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ঈদুল ফিতরের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস।

২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদে কয়দিন ছুটি, যা জানা গেল

সর্বশেষ আপডেট ০৩:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬