ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবে ফিরবেন বিএনপি নেতা মির্জা আব্বাস?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 160

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত এবং ঈদুল আজহার আগে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি জানান, পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তাও শুরু করেছেন মির্জা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, মেডিকেল বোর্ড অনুমতি দিলে ঈদের আগেই দেশে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে।

এর আগে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন আছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কবে ফিরবেন বিএনপি নেতা মির্জা আব্বাস?

সর্বশেষ আপডেট ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬