ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
মো. আশরাফ উদ্দিন বকুল

‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’

বশির আহম্মদ মোল্লা, (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
  • সর্বশেষ আপডেট ১১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 8

ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল

‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না’ এমন মন্তব্য করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

রোববার (২৯ নভেম্বর) রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগের সমালোচনা করে বকুল বলেন, দলটি অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের প্রতিহত করতে দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে সরকার কাজ করছে। এসব পরিকল্পনার সুফল যেন গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছায়, সেদিকে গুরুত্ব দিতে হবে।

রায়পুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের দায়িত্ব পালনকালে কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন বক্তারা। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সমৃদ্ধি কামনা করেন তাঁরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এস হাবিবুর রহমান, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ এবং রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি তাছলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন মাইশা পাওয়ার টেক বিডির পরিচালক সাখাওয়াত হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন, জেলা যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ভূঁইয়া ও আলকাছ মিয়া এবং রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিদায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মো. আশরাফ উদ্দিন বকুল

‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’

সর্বশেষ আপডেট ১১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬