ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠিকাদারদের স্বস্তি, অভিনন্দনে ভাসছেন এমপি বকুল

বশির আহম্মদ মোল্লা, (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
  • সর্বশেষ আপডেট ১১:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 195

ঠিকাদারদের স্বস্তি, অভিনন্দনে ভাসছেন এমপি বকুল

সরকারি ক্রয়প্রক্রিয়ায় নতুন ও ক্ষুদ্র ঠিকাদারদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। গত ১৬ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদে বিলটি পাস হওয়ার পর ঠিকাদারদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ উদ্যোগে ভূমিকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন এলাকার ঠিকাদার ও দলীয় নেতাকর্মীরা।

দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়নকাজের দরপত্রে অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা ও পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাসহ বিভিন্ন যোগ্যতার শর্তকে প্রতিবন্ধকতা হিসেবে দেখছিলেন অনেক ঠিকাদার। বিশেষ করে এসএলটি (SLT) সংক্রান্ত জটিলতার কারণে নতুন ও ছোট ঠিকাদারদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল।

সংশোধিত বিলে নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এর ফলে সরকারি দরপত্রে প্রতিযোগিতা বাড়বে এবং যোগ্য ঠিকাদারদের জন্য কাজ পাওয়ার সুযোগ সম্প্রসারিত হবে।

এ বিষয়ে সংসদে উদ্যোগী ভূমিকা রাখায় আলোচনায় এসেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। ঠিকাদারদের দীর্ঘদিনের সমস্যা ও দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সংসদে লিখিত প্রস্তাব উত্থাপন করেছিলেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

তাঁদের মতে, ঠিকাদারদের বাস্তব সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি দাবি নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছেছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বকুল এমপির উদ্যোগেরও প্রশংসা করছেন ঠিকাদাররা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সংশোধিত আইনের কার্যকর বাস্তবায়ন হলে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি নতুন ও দীর্ঘদিন সুযোগবঞ্চিত ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঠিকাদারদের স্বস্তি, অভিনন্দনে ভাসছেন এমপি বকুল

সর্বশেষ আপডেট ১১:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬