ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
অস্বীকার শিক্ষা কর্মকর্তার

মোংলায় স্কুলের কক্ষ দখল করে শিক্ষিকার সংসার

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০৫:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 14

স্কুলের কক্ষ দখল করে শিক্ষিকার সংসার

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে স্বামী-সন্তান নিয়ে এক সহকারী শিক্ষিকার বসবাসের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে বিদ্যালয়ের দুটি কক্ষ ব্যবহার করে সংসার চালাচ্ছেন ওই শিক্ষিকা। শিক্ষার্থীদের বেঞ্চ, চেয়ার-টেবিল ও ওয়াশরুমও ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনা অস্বীকার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম আফরোজা বুলবুল। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, ২০১২ সালের দিকে বিদ্যালয়টিতে যোগদানের পর থেকেই স্বামী ও তিন সন্তানকে নিয়ে স্কুল ভবনের দুটি কক্ষে বসবাস শুরু করেন আফরোজা বুলবুল। বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি কক্ষ দুটি দখলে নেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা সরকারি বেঞ্চ, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করে সেখানে শোবার ঘর, খাবার ঘর ও রান্নাঘর তৈরি করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত ওয়াশরুমটিও ওই শিক্ষিকা ও তাঁর পরিবারের সদস্যরা ব্যবহার করছেন। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।

এলাকাবাসীর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের শেষ দিকে একবার তাঁকে বিদ্যালয় ভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও কক্ষগুলোতে মালামাল নিয়ে বসবাস শুরু করেন তিনি। এরপর থেকে বিদ্যালয়ের কক্ষগুলো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

অভিযুক্ত শিক্ষিকা আফরোজা বুলবুলের দাবি, বিদ্যালয়ে তাঁর বসবাসের বিষয়টি প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস এবং ক্লাস্টার কর্মকর্তা ললোন কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট সবাই জানেন।

তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস এ ধরনের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম কিংবা অন্য কোনো সরকারি সম্পদ ব্যক্তিগত বা পারিবারিক কাজে ব্যবহারের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে থাকলে তা গুরুতর অনিয়ম। বিষয়টি তাঁর নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, সরকারি বিদ্যালয়ের কক্ষ ও সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, মোংলা পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও শিক্ষার মান ও পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এর মধ্যে একটি সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আবাসস্থল হিসেবে ব্যবহারের অভিযোগ শিক্ষা ব্যবস্থাপনায় নজরদারির ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অস্বীকার শিক্ষা কর্মকর্তার

মোংলায় স্কুলের কক্ষ দখল করে শিক্ষিকার সংসার

সর্বশেষ আপডেট ০৫:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬