ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিকাশ-রকেটের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 9

গোপালগঞ্জে বিকাশ-রকেটের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে বিকাশ, রকেটসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকার অভিযোগ উঠেছে। বুধবার রাত থেকে এসব সেবায় টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আকস্মিক এ সমস্যায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে দেখা যায়, লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা পাঠাতে ও তুলতে আসা অনেক গ্রাহক ফিরে যাচ্ছেন।

শহরের বাসিন্দা আরিফুল জানান, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে প্রায় সাত হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু বিকাশে লেনদেন করতে না পারায় প্রয়োজনীয় টাকা পাচ্ছেন না তিনি।

দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী পবিত্র বিশ্বাস বলেন, ঢাকায় পড়াশোনা করা ছেলের মেসের খরচ পাঠাতে গিয়ে লেনদেন বন্ধের বার্তা পেয়েছেন। এভাবে হঠাৎ সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

লেনদেন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টরাও। এক বিকাশ এজেন্ট জানান, জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দেওয়ায় গ্রাহকের উপস্থিতি কমে গেছে। নগদ, রকেট ও উপায়েও কিছু অ্যাকাউন্টে একই ধরনের সমস্যা হচ্ছে।

এ বিষয়ে রকেটের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে কোনো সরকারি বা দাপ্তরিক সিদ্ধান্তের কথা তাঁরা জানেন না। তবে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাঁদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজীব বলেন, কোনো এজেন্ট নম্বর বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে।

এদিকে লেনদেন বন্ধের কারণ নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে বিকাশ-রকেটের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

সর্বশেষ আপডেট ০৪:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬