শিরোনাম
ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুর অনুমোদন

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৩:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 2
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিকে ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, গত ২৪ নভেম্বর বিএসইসির পাঠানো চিঠিতে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের এসব শেয়ার ইস্যু ও বরাদ্দের সম্মতি দেওয়া হয়। শেয়ারগুলো বরাদ্দ করা হবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোম্পানি দুটির একীভূতকরণ স্কিম এবং হাইকোর্ট বিভাগের কোম্পানি-সংক্রান্ত মামলা নম্বর ৩১৮/২০২৬-এর আদেশ বিবেচনায় নিয়েছে বিএসইসি।
Tag :
Bangladesh Stock Market BSEC DSE Stock Market Walton Digi-Tech Walton Hi-Tech ওয়ালটন ওয়ালটন ডিজি-টেক ওয়ালটন হাই-টেক কোম্পানি একীভূতকরণ ডিএসই পুঁজিবাজার প্রকৌশল খাত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি শেয়ার ইস্যু শেয়ার বরাদ্দ শেয়ারবাজার
































