ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এআইয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘অসমাপ্ত বিদায়’

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 8

এআইয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘অসমাপ্ত বিদায়’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘অসমাপ্ত বিদায়’। বাস্তব জীবনের এক হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জামশেদ শামীম। প্রযোজনায় রয়েছেন আদনান।

একজন কারাবন্দি স্বামীর স্ত্রী ও সন্তানের শেষ বিদায় জানাতে না পারার বেদনাদায়ক ঘটনাই চলচ্চিত্রটির মূল উপজীব্য। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তাঁদের নয় মাস বয়সী ছেলে সেজাদ হাসানের মৃত্যুর ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এর গল্প।

২০২৬ সালের ২৩ জানুয়ারি বাগেরহাটে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন কারাবন্দি সাদ্দাম। তবে সেই সুযোগ না পাওয়ায় স্ত্রী ও সন্তানের মরদেহ কারাগারে নিয়ে যাওয়া হয় তাঁকে শেষবারের মতো দেখানোর জন্য।

এমন মর্মান্তিক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘অসমাপ্ত বিদায়’ চলচ্চিত্রে উঠে এসেছে একজন স্বামী ও বাবার অসহায়ত্ব, স্বজন হারানোর যন্ত্রণা এবং শেষ বিদায় জানাতে না পারার গভীর বেদনা।

নির্মাতা জামশেদ শামীম চলচ্চিত্রটিতে এআই প্রযুক্তির ব্যবহার করেছেন। তাঁর লক্ষ্য, প্রযুক্তির নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাস্তব জীবনের মানবিক ও সামাজিক ঘটনাগুলো দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা।

নির্মাতার মতে, এআই কেবল বিনোদনের মাধ্যম নয়; মানুষের আবেগ, সামাজিক বাস্তবতা এবং সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাও এই প্রযুক্তির মাধ্যমে সৃজনশীলভাবে উপস্থাপন করা সম্ভব।

‘অসমাপ্ত বিদায়’ শুধু একটি পরিবারের বিচ্ছেদের গল্প নয়, বরং প্রিয়জনের শেষ বিদায়ে উপস্থিত থাকার আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাওয়ার এক বেদনাবিধুর আখ্যান।

চলচ্চিত্রটি আগামী ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫টায় ‘বাইস্কোপ ৭১’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এআইয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘অসমাপ্ত বিদায়’

সর্বশেষ আপডেট ১০:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬