ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ২০টি ককটেল উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 51

কেরানীগঞ্জে ২০টি ককটেল উদ্ধার, আটক ২

ঢাকার কেরানীগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুই যুবককে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯)। তারা কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর এলাকার বাসিন্দা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে এসব ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। পরে অটোরিকশায় থাকা দুই যুবককে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, আটক নাজিম ও আকাশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি জানান, উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে কালিন্দী ইউনিয়নের একটি জনশূন্য স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কেরানীগঞ্জে ২০টি ককটেল উদ্ধার, আটক ২

সর্বশেষ আপডেট ০৫:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬