ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরেই আবেগাপ্লুত এনভিডিয়া সিইও জেনসেন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 133

এনভিডিয়ায় ফিরেই আবেগাপ্লুত জেনসেন

মাত্র ১১ দিনের ব্যবধানে আবারও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে ফিরেছেন জেনসেন হুয়াং। প্রতিষ্ঠানের সদর দপ্তরে প্রথম দিনেই কর্মীদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ৬৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা। তাকে স্বাগত জানাতে করতালি ও ‘জেনসেন! জেনসেন!’ স্লোগানে মুখর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত এনভিডিয়ার কার্যালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছেন হুয়াং। এ সময় তিনি বলেন, ‘দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এবার আরও ভালো সিইও হওয়ার চেষ্টা করব।’ এ সময় পেছন থেকে এক কর্মীকে ‘লাভ ইউ, জেনসেন’ বলেও চিৎকার করতে শোনা যায়।

অন্য একটি ভিডিওতে বুকে হাত রেখে হুয়াং বলেন, ‘আজ আমার কর্মস্থলে প্রথম দিন। আপনাদের সবাইকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ এ সময় নিজের কম্পিউটার না থাকার বিষয়টি উল্লেখ করে মজাও করেন তিনি। নতুন পিসির জন্য আইটি বিভাগের সহায়তা নিতে হবে বলে জানান।

এর আগে একাধিক ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগকে কেন্দ্র করে হুয়াংকে নিয়ে বিতর্ক তৈরি হয়। একপর্যায়ে তাকে সরিয়ে প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে শেয়ারহোল্ডার, ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পরিচালনা পর্ষদ তাদের অবস্থান পরিবর্তন করে। একাধিক বৈঠকের পর সর্বসম্মতিক্রমে হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় বোর্ড। তাদের ভাষ্য, হুয়াংয়ের বক্তব্য ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতায় তারা সন্তুষ্ট।

দায়িত্বে ফেরার ঘোষণা আসার পর এনভিডিয়ার শেয়ারের দাম একপর্যায়ে ৩২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

সূত্র: এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিরেই আবেগাপ্লুত এনভিডিয়া সিইও জেনসেন

সর্বশেষ আপডেট ১২:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬