ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা চাওয়ার শর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 47

ক্ষমা চাওয়ার শর্তে তারেকের সঙ্গে সংলাপে বসছে এনসিপি

অতীতে ভঙ্গ করা অঙ্গীকারের জন্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যের প্রক্রিয়া শুরু করতে হবে; এমন শর্ত সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বেলা একটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংলাপে এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, সংলাপে প্রধানমন্ত্রী কী চান এবং দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাঁর পরিকল্পনা কী, তা আগে শুনতে চায় এনসিপি।

নাহিদ বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার প্রয়োজন। অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঐকমত্যের উদ্যোগ শুরু হওয়া উচিত।

সংলাপে সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংশোধন পরিষদের শপথ গ্রহণের বিষয়টিও তুলে ধরবে এনসিপি। এসব পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করা সম্ভব বলে মনে করে দলটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।

এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নেয় সরকার। সেই উদ্যোগের প্রথম বৈঠক হচ্ছে এনসিপির সঙ্গে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনায় বসার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষমা চাওয়ার শর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি

সর্বশেষ আপডেট ১২:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬