ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দাবিতে দেশজুড়ে কর্মসূচি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 119

পাঁচ দাবিতে দেশজুড়ে কর্মসূচি এনসিপির

পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে এসব কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

এনসিপির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে; সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়ন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবেই একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও দীর্ঘদিন ধরে সংসদ ও রাজপথে আওয়ামী লীগের বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে কেবল কয়েকজন ব্যক্তির বিচার হচ্ছে, সেটিও ধীরগতিতে চলছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে রাজনৈতিক ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কোন ভিত্তিতে হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ঐক্য গড়তে এনসিপি আগ্রহী।

আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, গোপালগঞ্জে থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশি অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘোষিত কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা বিভিন্ন জেলা ও মহানগরে অংশ নেবেন বলে জানান এনসিপির সদস্য সচিব।

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ রাজনৈতিক পর্ষদের নেতারা উপস্থিত ছিলেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এছাড়া সারজিস আলম ও নুসরাত তাবাসসুমও সভায় অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাঁচ দাবিতে দেশজুড়ে কর্মসূচি এনসিপির

সর্বশেষ আপডেট ০৯:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬