ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফেরার ছক: পেট্রাপোলে আ.লীগ নেতারা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 97

শেখ হাসিনার ফেরার ছক: পেট্রাপোলে আ.লীগ নেতারা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য পথ খুঁজতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। রোববার (২২ নভেম্বর) বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় গিয়ে তাঁরা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বিকল্প পথে শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই তৎপরতা বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেট্রাপোল যাওয়া চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, রোববার সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে দুটি গাড়িতে পেট্রাপোলের উদ্দেশে রওনা হন তাঁরা। দুপুর ২টার দিকে গাড়ি দুটি সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তাঁরা। বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন।

সীমান্ত এলাকায় যাতায়াতের সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়ানোর চেষ্টা করেন আওয়ামী লীগের নেতারা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে শুধু একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চায় না ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্তও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের।

প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার আওয়ামী লীগের নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সম্ভাব্য যাতায়াতের পথ ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তাঁরা।

এদিকে নিউজ১৮ ও এই সময়-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। তবে এ বিষয়ে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাঁর প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখ বা চূড়ান্ত রুট সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার ফেরার ছক: পেট্রাপোলে আ.লীগ নেতারা

সর্বশেষ আপডেট ০৮:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬