ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ টাকার মাছেই বদলে গেল রায়হানের জীবন

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৬:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 116

৫০০ টাকার মাছেই বদলে গেল রায়হানের জীবন

করোনা মহামারির লকডাউনে মাত্র ৫০০ টাকার ১০টি গাপ্পি মাছ কিনে যাত্রা শুরু। সেই শখের উদ্যোগই এখন রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। নীলফামারীর তরুণ উদ্যোক্তা রায়হানের খামারে এখন চাষ হচ্ছে ৩০ প্রজাতির বাহারি রঙিন মাছ। মাছ চাষ করেই হয়েছেন স্বাবলম্বী, দেখাচ্ছেন অন্য তরুণদেরও স্বপ্নের পথ।

২০২০ সালে করোনা মহামারির সময় নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ বাজার এলাকার রায়হান শখের বশে গাপ্পি মাছ চাষ শুরু করেন। মাত্র ৫০০ টাকায় কেনা ১০টি মিক্স গাপ্পি মাছ ছিল তাঁর মূল পুঁজি। মাছের বংশবিস্তার, পরিচর্যা ও বাজারের চাহিদা সম্পর্কে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। এরপর ছোট পরিসরের উদ্যোগকে বাণিজ্যিক খামারে রূপ দেওয়ার পরিকল্পনা করেন।

বর্তমানে রায়হানের খামারে রয়েছে ৩৬টি পাকা চৌবাচ্চা। সেখানে চাষ হচ্ছে প্রায় ৩০ প্রজাতির রঙিন মাছ। এসবের মধ্যে রয়েছে প্লাটিনাম ডাম্বো, ব্লু হেড সামুরাই, গ্লো টেট্রা ও কই কার্পসহ বিভিন্ন জাতের বাহারি মাছ।

অ্যাকোয়ারিয়ামের শৌখিন ক্রেতা ও স্থানীয় বাজারে রঙিন মাছের চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে মাছ বিক্রি করে আয় করছেন রায়হান। একসময় শখের বশে শুরু করা এই উদ্যোগই এখন তাঁর স্বাবলম্বী হওয়ার মাধ্যম। তাঁর সাফল্য দেখে এলাকার অন্য তরুণদের মধ্যেও রঙিন মাছ চাষে আগ্রহ বাড়ছে।

তবে সম্ভাবনাময় এই উদ্যোগ আরও বড় করতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছে জায়গা ও পুঁজির সংকট। চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর সুযোগ থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো ও বিনিয়োগের অভাবে তা সম্ভব হচ্ছে না।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের উদ্যোগে কারিগরি পরামর্শসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত বিনিয়োগ ও সরকারি সহযোগিতা পেলে দেশে রঙিন মাছের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে।

মাত্র ৫০০ টাকার শখ থেকে গড়ে ওঠা রায়হানের এই উদ্যোগ এখন স্থানীয় তরুণদের কাছে আত্মকর্মসংস্থানের এক অনুপ্রেরণার নাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫০০ টাকার মাছেই বদলে গেল রায়হানের জীবন

সর্বশেষ আপডেট ০৬:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬