ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার সহায়তা

- সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 258
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা দিয়েছে।
আরও পড়তে পারেন
তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ অর্থ ছাড় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ঈদের পর নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে সৃষ্ট অস্থিরতার মধ্যে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু হলে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নেন। এতে ব্যাংকটির তারল্য সংকট আরও তীব্র হয়।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ এবং বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ বজায় রাখতে চাপের মুখে পড়ে ইসলামী ব্যাংক। এ পরিস্থিতিতে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ব্যাংকটি।
এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে আরও জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































