ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় আ. লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সভা

বশির আহম্মদ মোল্লা, (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
  • সর্বশেষ আপডেট ০৫:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 225

রায়পুরায় আ. লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সভা

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে ইউনিয়ন যুবদল। শনিবার (২১ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাটুভাঙ্গা রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

মির্জানগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই সবার লক্ষ্য হওয়া উচিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে চাঁদাবাজি, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এস হাবিবুর রহমান, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় আ. লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সভা

সর্বশেষ আপডেট ০৫:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬