ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিচারক নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৫:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 79

বরিশালে বিচারক নিখোঁজ, থানায় জিডি

বরিশাল জেলা জজ আদালতের সহকারী জজ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।

এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে আদালত কর্তৃপক্ষ। পুলিশ ইতিমধ্যে তাঁর সন্ধানে অনুসন্ধান শুরু করেছে।

ফারহান নাদিম বরিশাল জেলা জজ আদালতের (সিভিল) বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত আবেদন করা হয়। বিকেল সোয়া চারটার দিকে আবেদনটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়।

আবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেন্দীগঞ্জ আদালত থেকে মাগরিবের নামাজ শেষে বাসার উদ্দেশে রওনা হন বিচারক ফারহান নাদিম। সন্ধ্যা ছয়টার দিকে তাঁর স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে ফোন করে জানান, তিনি তখনো বাসায় ফেরেননি। রাত আটটার দিকে আবার ফোন করে একই তথ্য জানান। এ সময় তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল বলে জানানো হয়।

বরিশাল জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরের বিবির পুকুরের পশ্চিম পাড়ের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ফারহান নাদিমকে দেখা গেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিষয়টি পারিবারিক কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আদালতের পক্ষ থেকে জিডি করা হয়েছে। নিখোঁজ বিচারকের সন্ধানে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে বিচারক নিখোঁজ, থানায় জিডি

সর্বশেষ আপডেট ০৫:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬