ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টসের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 464

গার্মেন্টসের নতুন মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ জন্য বোর্ডের সদস্যদের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারার ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

গেজেট অনুযায়ী, বোর্ডে শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

এ ছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গার্মেন্টসের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ

সর্বশেষ আপডেট ০৮:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬