ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 139

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৯ জন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের নামের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় এবং শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বলেন, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আইন অনুযায়ী বৈধ ৪৯ জন প্রার্থীর তালিকা বৃহস্পতিবার কমিশনে উপস্থাপন করে গেজেট প্রকাশ করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই ৪৯ জনের মধ্যে ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

ইসি সচিবালয় থেকে তাদের নামে গেজেট প্রকাশের পর, শপথ আয়োজনের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ

সর্বশেষ আপডেট ১২:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬