গ্রেপ্তার হলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

- সর্বশেষ আপডেট ০২:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 113
কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকির কথাও জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়, কেউ গ্রেপ্তার হলে তাঁর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্যও বিবেচিত হতে পারেন।
এর আগে চলতি মাসে অপরাধে জড়িত ব্যক্তিদের ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।
গত ১০ অক্টোবর প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, শারীরিক হামলা, চুরি, জোরপূর্বক চুরি ও অনুপ্রবেশের ঘটনায় জড়িত হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি এসব অপরাধের কারণে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে।
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আসা বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটি।

































