ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ছাত্রীদের পরিচ্ছন্নতা কর্মশালা

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৪:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 142

দীঘিনালায় ছাত্রীদের পরিচ্ছন্নতা কর্মশালা

খাগড়াছড়ির দীঘিনালায় স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোন কমান্ডারের নির্দেশনায় জোনের আওতাধীন স্কুল ও কলেজের ছাত্রীদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, বিশেষ করে মাসিককালীন স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।

কর্মশালায় স্বাস্থ্যসম্মত জীবনযাপন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব এবং মাসিকের সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে মাসিককে ঘিরে প্রচলিত সংকোচ ও ভুল ধারণা দূর করে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত কর্মশালায় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে সচেতনতামূলক বার্তা হিসেবে ‘পিছিয়ে থাকবো না’ স্লোগানটি তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, কিশোরী ও তরুণীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের কর্মশালার মাধ্যমে ছাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় ছাত্রীদের পরিচ্ছন্নতা কর্মশালা

সর্বশেষ আপডেট ০৪:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬